জাকারিয়া মিঞা, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ি ডিগ্রী কলেজে ২৩ নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় ফাইট আনটিল লাইট (ফুল) এর আয়োজনে ফুল শিক্ষা বৃত্তির আওতায় ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত উপজেলার ১০১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০১৫ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে ২য় বারের মতো এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফুল শিক্ষা বৃত্তি পরীক্ষা হল পরিদর্শন করেন, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান , ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম, উপজেলা শিক্ষা অফিসার আকবর কবীর, ফুলবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু।
এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার সালাম,উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইয়াসিন আলী, ফাইট আনটিল লাইট (ফুল) এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের উপস্থিত ছিলেন।



