ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে নিঃস্ব দুই কৃষক পরিবার

ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে নিঃস্ব দুই কৃষক পরিবার

জাকারিয়া মিঞা, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে দুই কৃষক পরিবার।

৩০ জুলাই, বুধবার রাত ১২ টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পুর্ব জুম্মাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম ও জাহিদুল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে দুটি পরিবারের প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে জাহাঙ্গীর আলমের বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। মুহুর্তের মধ্যে জ্বলতে থাকা আগুন জাহাঙ্গীরের ছোটভাই জাহিদুল ইসলামের বাড়িতেও ছড়িয়ে পরে। আগুনে ওই দুই পরিবারের ৬ টি টিনের ঘর, আসবাবপত্র, কাপড় চোপড়, বাইসাইকেল, গোয়াল ঘরে রাখা ৩টি গরু, ৩টি ছাগল, অর্ধ শতাধিক হাঁস মুরগি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালানোর পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম আসে। কিন্তু রাস্তা না থাকায় তারা গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি । রাস্তায় গাড়ি রেখে ফায়ার সার্ভিস কর্মীরা পায়ে হেটে ঘটনা স্থলে গেলে ততক্ষণে ওই দুই পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই। আগুনে পুড়ে পরিবার দুটির প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে বসবাস করছে। ক্ষয়ক্ষতির তালিকা উপজেলা প্রশাসনের নিকট দাখিল করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে তিনি অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে শুকনা খাবার সহ সামান্য ত্রাণসামগ্রী দেয়া হয়েছে। তাদের ঘর নির্মাণের জন্য সহায়তা দেয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular