ঢাকা  মঙ্গলবার, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ফ্যামিলি কার্ড’ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

ফ্যামিলি কার্ড’ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

নিউজ ডেস্ক : সরকারের ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বিস্তারিত জানাতে আগামী সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন।

সরকারি সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে দেশের ১৪টি উপজেলার একটি করে ইউনিয়নে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি চালু করা হবে। নির্বাচিত ইউনিয়নের নির্দিষ্ট ওয়ার্ডে সুবিধাভোগী পরিবার চিহ্নিত করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল এলাকায় আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে সুবিধাভোগী নারীদের হাতে কার্ড তুলে দেওয়ার কথা রয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন বলেন, এই কর্মসূচির আওতায় সুবিধাভোগী পরিবারগুলোর প্রধান নারী সদস্যকে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজনৈতিক পরিচয়, ধর্ম বা বর্ণ বিবেচনা না করে দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে এই সুবিধা দেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular