ঢাকা  শুক্রবার, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাফ্যাসিবাদের দোসরদের পূনর্বাসন প্রক্রিয়া বন্ধে মানববন্ধন ও মিছিল

ফ্যাসিবাদের দোসরদের পূনর্বাসন প্রক্রিয়া বন্ধে মানববন্ধন ও মিছিল

মর্তূজা, জাবি প্রতিনিধি:  তিন দফা দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার মানববন্ধন কর্মসূচী বাস্তবায়িত হয়।

রবিবার বৈষম্য বিরোধী ছাত্ররা জাবি রেজিস্ট্রার ভবনের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেন। তাদের দাবীগুলো : ১. সমাজবিজ্ঞান অনুষদের ডিন বশির আহমেদসহ ১৪,১৫, ১৭ জুলাই হামলায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সকল শিক্ষককে তদন্ত চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে অব্যহতি প্রদান করতে হবে এবং অতিদ্রুত তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। ২. নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য ও জুলাই গণহত্যায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর ক্লাস, পরীক্ষায় অংশগ্রহণ ও হলে পুনর্বাসন এর বিরুদ্ধে প্রশাসন এর দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৩. লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধ ও দ্রুত সময়ের মধ্যে জাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্র প্রতিনিধি নিশ্চিত করতে হবে।

এই কর্মসূচীতে জাবি সমন্বয়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম উপস্থিত ছিলেন এবং তিনদফা দাবি পেশ করেছেন। এসময় সাধারণ শিক্ষার্থীরাও বক্তব্য দেন। তারা বলেন, তারা আর দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি দেখতে চান না। গণরুম, গেস্টরুমের মত বীভৎস কালচার যেন ফিরে আসতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি দাবী জানান।

আইবিএ ৫০তম আবর্তনের ফারিনা বলেন: ‘নতুন স্বাধীনতার তিনমাসের মাথায় আমরা দেখতে পাচ্ছি, ফ্যাসিস্টদের দোসরদের পূনর্বাসনের পায়তারা চলছে। ফ্যাসিবাদের দালাল শিক্ষক এবং কিছু সন্ত্রাসী শিক্ষার্থীরা বহাল তবিয়তে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। তাদের নিষিদ্ধ করতে না পারলে আমাদের ভবিষ্যৎ হুমকির মুখে পরবে। ফ্যাসিবাদ আবারও জেগে ওঠার সম্ভাবনা তৈরি হবে’।

৫১তম আবর্তনের শিক্ষার্থী শাহেদ হোসেন বলেন : ‘ ১৪,১৫ ও ১৭জুলাই ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতরা বিভিন্নভাবে পূনর্বাসিত হচ্ছে। আমরা এটিকে ধিক্কার জানাই’। দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিবাদী শক্তি কতৃক গণতান্ত্রিক কর্মসূচীর নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ঘটনায় তীব্র নিন্দা জানান সাধারণ ছাত্ররা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular