ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

নিউজ ডেস্ক : শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ ।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এই দুটি আসনে বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (০২ মার্চ)।

রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ আগামী ৫ মার্চ।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ। আর আপিল নিষ্পত্তি করা হবে ১১ মার্চ।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ১৫ মার্চ।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আলাদা প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

বগুড়া-৬ আসনের উপনির্বাচনের প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১১ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ১৬ ফেব্রুয়ারি শূন্য ঘোষিত ৪১ বগুড়া-৬ আসনে একজন সংসদ সদস্য নির্বাচনের জন্য সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটারদেরকে নির্বাচন কমিশন আহ্বান জানাচ্ছে এবং নির্বাচনের সময়সূচি ঘোষণা করছে।

শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের প্রজ্ঞাপনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকা ১৪৫ শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর বৈধভাবে মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামানের মৃত্যুজনিত কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৭ অনুচ্ছেদের (২) দফার বিধান অনুসারে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১১ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে উল্লিখিত এলাকা একজন সংসদ সদস্য নির্বাচনের জন্য সংশ্লিষ্ট ভোটারদেরকে আহ্বান জানাচ্ছে এবং নির্বাচনের জন্য সময়সূচি ঘোষণা করছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গত বছরের ১১ ডিসেম্বর নির্বাচনী (ত্রয়োদশ জাতীয় সংসদ) সময়সূচি ঘোষণার পর ইতোপূর্বে যাদের নাম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় রয়েছে তাদেরকে নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না এবং জামানতের অর্থও জমা দিতে হবে না। সূত্র বাসস

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular