ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

জামালপুর প্রতিনিধি:   বছরের প্রথম দিনে সকল শ্রেণির জন্যে না হলেও অতিতের ধারাবাহিকতায় তৃতীয় শ্রেণির সকল বই এবং অষ্টম শ্রেণির বাংলা ও ইংরেজি নতুন বই বিতরণ করা হযেছে।

বুধবার নতুন বই বিতরণ উদ্বোধন করেন জামালপুর জেলা প্রশাসক

২০২৫ সালের প্রথম দিনে সকল শ্রেণির জন্যে না হলেও অতিতের ধারাবাহিকতায় তৃতীয় শ্রেণির সকল বই এবং অষ্টম শ্রেণির বাংলা ও ইংরেজি নতুন বই বিতরণ করা হয়।

বুধবার জামালপুর জিলা স্কুল মাঠে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বই বিতরণের কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ, জিলা স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও সকল শিক্ষার্থীরা।

জেলা প্রশাসক ও জিলা স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাছিনা বেগম স্কুলে প্রথম বারের মতো প্রবেশ করলে ছাত্র এবং শিক্ষকরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, আজ সকল শ্রেণির সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারলে আমরা সবাই খুশি হতাম। তবু নানা সঙ্কটের মাঝেও নতুন বছরের প্রথমদিনে অংশবিশেষ হলেও নতুন বই বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। পর্যাক্রমে দ্রুত সময়ের মধ্যে সকল শিক্ষার্থী নতুন বই পাবে বলে জেলা প্রশাসক আশা প্রকাশ করেন। তিনি দাবি করেন এবার ছাপনো বই নির্ভুল হয়েছে। তিনি সকল শিক্ষার্থীকে বই এর টেবিলে মনোযোগ দেয়ার আহ্বান জানান। এছাড়া নিয়মিত স্কুলে আসা এবং খেলার মাঠ ও সংস্কৃতি চর্চার উপর গুরুত্বারোপ করেন। মাদকের ভয়াবহ কূফল সম্পর্কে তিনি আলোকপাত করে বলেন আদর্শ জীবন গড়ে তুলতে হলে মাদকের পথে ভুলে পা বাড়ানো যাবে না। তিনি শিক্ষক এবং অভিভাবকদের এ ব্যপারে কঠোর সতর্কতা অবলম্বন করার তাগিদ দেন।

জানা যায়, সারাদেশের মতো জামালপুরেও নতুন বই বিতরণ কার্যক্রম সফলভাবে শুরু করা হয়। এসময় বই প্রাপ্ত শিক্ষার্থীরা আনন্দে মূখর করে তুলে বিদ্যালয় প্রাঙ্গন।

জামালপুর জিলা স্কুল মাঠে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বই বিতরণের কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ, জিলা স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও সকল শিক্ষার্থীরা।

জেলা প্রশাসক ও জিলা স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাছিনা বেগম স্কুলে প্রথম বারের মতো প্রবেশ করলে ছাত্র এবং শিক্ষকরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, আজ সকল শ্রেণির সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারলে আমরা সবাই খুশি হতাম। তবু নানা সঙ্কটের মাঝেও নতুন বছরের প্রথমদিনে অংশবিশেষ হলেও নতুন বই বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। পর্যাক্রমে দ্রুত সময়ের মধ্যে সকল শিক্ষার্থী নতুন বই পাবে বলে জেলা প্রশাসক আশা প্রকাশ করেন। তিনি দাবি করেন এবার ছাপনো বই নির্ভুল হয়েছে। তিনি সকল শিক্ষার্থীকে বই এর টেবিলে মনোযোগ দেয়ার আহ্বান জানান। এছাড়া নিয়মিত স্কুলে আসা এবং খেলার মাঠ ও সংস্কৃতি চর্চার উপর গুরুত্বারোপ করেন। মাদকের ভয়াবহ কূফল সম্পর্কে তিনি আলোকপাত করে বলেন আদর্শ জীবন গড়ে তুলতে হলে মাদকের পথে ভুলে পা বাড়ানো যাবে না। তিনি শিক্ষক এবং অভিভাবকদের এ ব্যপারে কঠোর সতর্কতা অবলম্বন করার তাগিদ দেন।

জানা যায়, সারাদেশের মতো জামালপুরেও নতুন বই বিতরণ কার্যক্রম সফলভাবে শুরু করা হয়। এসময় বই প্রাপ্ত শিক্ষার্থীরা আনন্দে মূখর করে তুলে বিদ্যালয় প্রাঙ্গন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular