ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeদুর্ঘটনাবরিশালে বিআরটিসির চলন্ত বাসে আগুন

বরিশালে বিআরটিসির চলন্ত বাসে আগুন

নিউজ ডেস্ক: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদি টোল প্লাজায় বিআরটিসির চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা অচলাবস্থার পর যান চলাচল স্বাভাবিক হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআরটিসি বাসের চালক মো. শাহজালাল বলেন, বরিশাল থেকে খুলনার উদ্দেশে যাত্রী নিয়ে বাসটি ইচলাদী টোল প্লাজায় পৌঁছালে যাত্রীরা হঠাৎ ধোঁয়া দেখতে পান এবং চিৎকার শুরু করেন। আমি গাড়ি থামাতেই দেখতে পাই আগুনের কুণ্ডলি উঠছে। তিনি আরও বলেন, সৌভাগ্যবশত সব যাত্রী নিরাপদে বের হতে সক্ষম হন।

বাসটি (ব্রাহ্মণবাড়িয়া–ব–১১–০০০৪) মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular