ঢাকা  শনিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিবাংলাদেশের জাতীয় স্বার্থ ভারতের শাসকদের দ্বারা বারবার আক্রান্ত: সিপিবি

বাংলাদেশের জাতীয় স্বার্থ ভারতের শাসকদের দ্বারা বারবার আক্রান্ত: সিপিবি

নিউজ ডেস্ক: ভারতের শাসকগোষ্ঠী বরাবর তাদের নানা সিদ্ধান্ত বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়ায় দুই দেশের মধ্যে সম্পর্ক ‘দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ’ নেই বলে মন্তব্য করেছেন সিপিবির নেতারা।

দলটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন সরাসরি বলেছেন, ‘বাংলাদেশের জাতীয় স্বার্থ বারবার ভারত রাষ্ট্রের শাসকদের দ্বারা আক্রান্ত হয়েছে।’

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ‘গুলি করে হত্যা’ করেছে- এমন অভিযোগে রাজধানীর পুরানা পল্টন মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিক্ষোভ সমাবেশ করে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না বলেন, ‘এক রাষ্ট্র বড় আর অন্য রাষ্ট্র ছোট। সেই বড় রাষ্ট্রের সিদ্ধান্ত যখন অন্য রাষ্ট্রের ওপর চাপিয়ে দেওয়া হয় তখন সে ধরনের সম্পর্ককে কখনো সমমর্যাদার দ্বিপাক্ষিক সম্পর্ক বলা যায় না।’

সমাবেশে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, ‘বহুমাত্রিক আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ ও অধিকার নিশ্চিত করার প্রশ্নে ভাতের সঙ্গে নানা দ্বন্দ্ব রয়েছে। কিন্তু স্বাধীনতার পর থেকে কোনো সরকার এসব বিষয় সুরাহা করেনি। এই সুযোগে উগ্র ডানপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠী সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়েছে।’

বিচারবহির্ভূতভাবে অব্যাহত সীমান্ত হত্যাকাণ্ড গুরুতর মানবতাবিরোধী অপরাধের শামিল। বাংলাদেশ সরকারের উচিত সীমান্ত হত্যা বন্ধে ভারতের জবাবদিহি নিশ্চিত করা; বিএসএফের বিচারের বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular