ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিবাংলাদেশের মার্কিন বিনিয়োগ বাড়বে

বাংলাদেশের মার্কিন বিনিয়োগ বাড়বে

নিউজ ডেস্ক: শ্রমবান্ধব নীতিমালা প্রণয়নের ফলে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ডিএফসির যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর মাধ্যমে জ্বালানি ও প্রযুক্তিসহ দেশের গুরুত্বপূর্ণ খাতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিনিয়োগ এবং দেশীয় কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় দেশে ও দেশের বাইরে পলাতক রাজনৈতিক শক্তির সহিংস কর্মকাণ্ডের সমালোচনা করেন মাহদী আমিন। তিনি বলেন, তাদের কর্মকাণ্ডই প্রমাণ করে কেন তারা দেশ ছেড়ে পালিয়েছিল।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছিল। তবে সরকার ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।

 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular