ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদবাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে নতুন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা করা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টু ও সাংগঠনিক সম্পাদক এস এম সাইফুল ইসলাম নির্বাচিত হন।

শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর ফার্মগেট খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হল-১ এ বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সকলের সর্বসম্মত সিদ্ধান্তে ২০২৪-২৭ ইং মেয়াদে দেশের ৮টি বিভাগের খামারিদের নিয়ে ১২৩ সদস্য বিশিষ্ট নুতন কার্যকরী কমিটি গঠিত হয়। 

উক্ত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় ডেইরি ফার্মারস এসোসিয়েশন ও বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশনের আহবায়ক আলহাজ্ব মোহাম্মাদ ইকবাল হোসাইন।

সভায় আরো উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক লতিফুর রহমান মিলন, মালিক মোঃ ওমর, সদস্য সচিব এ. এস. এম আনোয়ার উল্লাহ, রংপুর, আহ্বায়ক রংপুর মহানগর বিএনপি, শামস ডেইরী ফার্ম, রংপুর বিভাগীয় ডেইরী ফার্মার্স এসোসিয়েশন জনাব মোঃ সামসুজ্জামান শামু, অবসরপ্রাপ্ত পরিচালক, প্রানিসম্পদ অধিদপ্তর ডাঃ মোঃ ফরহাদ হোসেন, স্বত্বাধীকারী, হক ডেইরী, নেত্রকোনা ডাঃ মোঃ কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক, সাভার ডেইরী ফার্ম এসোসিয়েসন আনিসুর রহমান, তানজিনা এগ্রো, উত্তর খাঁন তানজিনা আক্তার, সাধারন সম্পাদক, বাংলাদেশ গোট এন্ড শীপ ফার্মাস এসোসিয়েসন জনাব মহব্বত হোসাইন, ইফতেখার আলম, উত্তর খান সরকার শামীম আহমেদ, বাড্ডা মোঃ ফরিদ উদ্দিন, জেনারেল সেক্রেটারি, রংপুর এস এম আসিফুল ইসলাম, প্রেসিডেন্ট, বাংলাদেশ গোট এন্ড শীপ ফার্মাস এসোসিয়েশন হাসিবুল হাসান (রাসেল), সাধারন সম্পাদক, কক্সবাজার ডেইরী এসোসিয়েশন ইফতেখারুল হায়দার চৌধুরী, সহ-সাধারন সম্পাদক, চট্টগ্রাম জেলা ডেইরী ফার্মাস এসোসিয়েসন মোঃ কাউসার শাহ্, সাধারন সম্পাদক, রংপুর বিভাগীয় ডেইরী ফাঃ এসোসিয়েশন শেখ নাসিম আলী কচি, সভাপতি, আনোয়ারা ডেইরী ফাঃ এসোসিয়েশন মোঃ নুরুল হুদা

উক্ত সভায় টেকানিক্যাল এক্সপার্ট হিসেবে, আরো উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক ডাক্তার মোঃ ফরহাদ হোসেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular