ঢাকা  সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeকৃষিবাংলাদেশ বিজ্ঞান একাডেমী ‘স্বর্ণ পদক’ পেলেন ব্রি’র পরিচালক

বাংলাদেশ বিজ্ঞান একাডেমী ‘স্বর্ণ পদক’ পেলেন ব্রি’র পরিচালক

নিউজ ডেস্ক:   বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রশাসন ও সাধারণ পরিচর্যা বিভিাগের পরিচালক বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. মো. আব্দুল লতিফ বাংলাদেশ বিজ্ঞান একাডেমী (বাংলাদেশ একাডেমী অফ সায়েন্সেস-বিএএস) স্বর্ণ পদক পুরস্কার পেয়েছেন। জীব বিজ্ঞানের ক্ষেত্রে অসামান্য কৃতিত্ব ও অবদানের জন্য তাকে এ পুরস্কার প্রদান করা হয়।

ঢাকায় এক অনুষ্ঠানে তাঁর হাতে ‘বিএএস-জাতীয় অধ্যাপক ড. এম ইন্নাস আলী মেমোরিয়াল গোল্ড মেডেল পুরস্কার ২০২১’ তুলে দেয়া হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আয়োজিত স্বর্ণ পদক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ব বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ইউজিন হিগিন্স অধ্যাপক ড. এম জাহিদ হাসান।

সভাপত্বি করেন বিএএস এর প্রেসিডেন্ট ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। এ সময় বিএএস সচিব অধ্যাপক ড. হাসিনা খান উপস্থিত ছিলেন। ড. মো. আব্দুল লতিফ ১৯৯৩ সালে এ ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করে গত ৩০ বছর ধরে বিভিন্ন পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি ২০১০ থেকে ২০১২ সালের জানুয়ারি পর্যন্ত মালেশিয়ার পুত্রা বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল রিসার্চসার এবং ২০১২ সালের মে থেকে ২০১৪ সাল পর্যন্ত একই বিশ্ববিদ্যালয়ে সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে দায়িত্ব পালন করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular