ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধবাগাতিপাড়ায় পূর্ব শত্রুতার জেরে কৃষকের ওপরে সশস্ত্র হামলা

বাগাতিপাড়ায় পূর্ব শত্রুতার জেরে কৃষকের ওপরে সশস্ত্র হামলা

হাসান আলী সোহেল, নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় পূর্ব শত্রুতার জেরে সেলিম উদ্দিন নামের এক কৃষকের ওপরে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে উপজেলার ফাগুয়াড়দিয়ার ইউনিয়নের মাধববাড়িয়া এলাকার মৃত উসমান সরকারের ছেলে হেলাল সরকার, আলাল সরকার এবং বেলাল সরকারের বিরুদ্ধে।

বুধবার (১১ মার্চ) দুপুরে এনিয়ে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর ছেলে পারভেজ হোসেন। আহত কৃষক সেলিম উদ্দিন উপজেলার হিজলী পুরাতন ভাটোপাড়া গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও আহত পরিবারের অভিযোগে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফাগুয়াড়দিয়ার ইউনিয়নের মাধববাড়িয়া এলাকায় নিজ পেয়াজ ক্ষেতে পরিচর্যার কাজে গেলে অভিযুক্তরা সেলিম উদ্দিনের ওপরে হাসুয়া দিয়ে আঘাত করে। তাকে উদ্ধার করতে গিয়ে সেলিমের ছেলে পারভেজও এলোপাতাড়ি মারপিটের শিকার হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অন্যদিকে অভিযুক্ত হেলাল সরকার বলেন, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে দুপক্ষের লোকজন আহত হয়েছে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, ঘটনাটি সম্পর্কে একটি লিখিত অভিযোগ তিনি হাতে পেয়েছেন। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular