ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদবাচসাস পরিবারের সদস্য বাদল আহমেদ আর নেই

বাচসাস পরিবারের সদস্য বাদল আহমেদ আর নেই

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর পরিবারের সদস্য বাদল আহমেদ আর নেই।

আজ সোমবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাদল আহমেদ দীর্ঘদিন সাপ্তাহিক প্রতিচিত্র পত্রিকায় কাজ করেছেন। তিনি বিজয় টেলিভিশনের বার্তা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দৈনিক আমার বার্তা পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

তার মৃত্যুতে বাচসাস পরিবার গভীর শোক প্রকাশ করেছে। বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পন এবং সাধারণ সম্পাদক রাহাত সাইফুল এক যৌথ শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাদল আহমেদের জানাজা আজ আসরের নামাজের পর রাজধানীর গোলাপবাগে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।”

বাদল আহমেদ বাচসাসের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বাদল আহমেদের গ্রামের বাড়ি বগুড়ায়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বাদল আহমেদ মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বাচসাসের ক্রান্তিকালে তিনি ভারপ্রাপ্ত সভাপতি ও আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছি।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular