ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকুমিল্লাবাড়ি ফেরা হলাে না শাহজালালের, কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

বাড়ি ফেরা হলাে না শাহজালালের, কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

কুমিল্লা প্রতিবেদক: কুমিল্লার লাকসামে রেলওয়ে জংশনে ট্রেনে কাটা পড়ে এক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর ট্রেনের নীচে কাটা পড়ে ওই যাত্রী নিহত। নিহত ওই যাত্রীর নাম শাহজালাল রতন (৪০)। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে। শাহজালাল রতন চট্টগ্রামে একটি ঔষধ কোম্পানিতে কর্মরত ছিলেন।

ঈদুল ফিতর পরিবারের সঙ্গে উদযাপন করতে তিনি চট্টগ্রাম থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৬টার দিকে ট্রেনটি লাকসাম স্টেশনে পৌঁছালে ভুলে একটি ব্যাগ ট্রেনে রেখেই নেমে পড়েন। পরে সে ব্যাগটির জন্য পুনরায় ট্রেনে উঠতে দৌড়ে আসেন। এ সময় ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দেয়। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান শাহজালাল।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, শাহজালাল রতনের মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার আত্মীয়-স্বজন এলে তাদেরকে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি বুঝিয়ে দেওয়া হবে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular