নিউজ ডেস্ক : জামায়াতের সহযোগী সংগঠনের লাগাম টানতে না পারলে মব জাষ্টিস থামবে না, আন্তর্জাতিক অঙ্গনে জঙ্গি না হয়েও জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারেঃ ব্যারিস্টার সারা হোসেন, জাতিসংঘ ইরান বিষয়ক তদন্ত কর্মকর্তা।ব্যারিস্টার সারা হোসেন একটি সেমিনারে বক্তব্যে বলেন বিগত সরকারের মব জাষ্টিস এখনো চলমান রয়েছে, এখনো রাষ্ট্রে ফৌজদারি অপরাধ চলছে, এটা রাষ্ট্র এবং জনগনের জানমালের উপর হুমকি।

‘রাষ্ট্র’কে মেরামত করার নামে গত ১৮ মাসের সরকার রাষ্ট্রের উপর প্রতিশোধ নিয়েছেন এমনটা মনে হয়। তখনকার রাষ্ট্রের প্রধান উপদেষ্টা মব জাষ্টিস কে উস্কে দিয়েছেন এমন টা শোনা যায় তবে জনগন এমন আশা করেননি।
রাষ্ট্রের আইন শৃঙ্খলা যদি ভাল না থাকে তবে রাষ্ট্রের জনগন নিরাপত্তাহীন হয়ে পড়ে, অর্থনৈতিক উন্নয়ন ভেঙে পড়ে। আগেই আমাদের জনগনের নিরাপত্তা করতে হবে।
আমরা অনেক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে খেয়াল করে দেখছি রাষ্ট্রের একটি রাজনৈতিক দল ১৮ মাসে যে ক্ষমতার স্বাদ পেয়ে জনগনের কথা ভুলে গিয়ে উশৃংখল পরিস্থিতি সৃষ্টি করতে সহনায়ক ভুমিকা পালন করেছে, তারা এখনো সরকার কে সহযোগিতা করেন না।
এমনিতেই পৃথিবীর সব খানে বাংলাদেশে জঙ্গি আছে কিনা নিয়ে তারা চিন্তা করে, আমাদের চিন্তা বিদেশিরা করেন, তার পরে যদি কোন দল সন্ত্রাস কে উস্কে দেয়, রাজনীতিতে অরাজকতা সৃষ্টি করে তবে সেই দল রাজনৈতিক ও আন্তর্জাতিক অঙ্গনে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
আমরা দেখতে পেয়েছি একটি জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের মিডিয়া গুলিতে জ্বালাও পোড়াও করেছিল, তারা কিন্তু দেশের বাহিরে জঙ্গি সংগঠন হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠা পেয়েছে।
জামায়াতের সংগঠন ছাত্র শিবিরের লাগাম টানুন, তারা সমাজে বেয়াদবি ও অসদাচরণ ছড়িয়ে দিচ্ছে, এটা মোটেও শোভনীয় নয়, তাদের আচরণ আমরা দেখতে পাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তারা শিক্ষকদের কে বৃদ্ধাঙুলি দেখাচ্ছে, তাদের দাম্ভিকতা বেড়েই চলেছে।




