ঢাকা  শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিবিমান ও পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সাথে যৌথভাবে কাজ

বিমান ও পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সাথে যৌথভাবে কাজ

অর্থনীতি ডেস্ক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সাথে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আজ ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোসি উইন্টারটন সাক্ষাৎ করেন।

সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। যুক্তরাজ্যের বাণিজ্য দূত বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

পাশাপাশি, নতুন সাক্ষরিত সমঝোতা স্মারক (MOU) এর মাধ্যমে বাংলাদেশের বিমান ও পর্যটন খাতে নতুন বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। যুক্তরাজ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম নিয়ে আগ্রহ প্রকাশ করে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular