ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধবিরামপুরে স্বর্ণের ১২টি বারসহ একজন আটক

বিরামপুরে স্বর্ণের ১২টি বারসহ একজন আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর বিরামপুরে বারোটি স্বর্ণের বারসহ শ্রী জয়দেব মহন্ত (৪৩) নামের একজন কে আটক করেছে বিরামপুর থানা পুলিশের চৌকস দল। মঙ্গলবার (২১ জানুয়ারি-২০২৫) দিনাজপুর বিরামপুর থানা পুলিশের সূত্র মতে জানা যায়।

উপজেলার মুকুন্দপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে স্বর্ণ পাচার করার সময় ১২টি স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়েছে। আটককৃত শ্রী জয়দেব মহন্ত (৪৩) বগুড়া জেলার আদমদীঘি থানার চাপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের গীরেন মোহন্ত এর ছেলে। বিরামপুর থানা অফিসার ইনচার্জ মমতাজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এবিষয়ে তিনি আরও জানান,গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান ডিউটি ও ওয়ারেন্ট তামিল পরিচালনাকালীন সময়ে পুলিশের দল উপজেলার মুকুন্দপুর ইউপিস্হ মুকুন্দপুর বাজারে অবস্থানকালে ২০ জানুয়ারি ১৯.০৫ সময়ে গোপন সংবাদে বাজারের দিয়ে ভারতের দিকে যাওয়ার সময় আসামির দিকে এগিয়ে আসলে সে দৌড়ে পালানোর চেষ্টা বিফল করে দিয়ে তাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করিয়া জিন্স প্যান্ট ব্লেটের ভিতরে বারোটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এমন কাজটি করার কারনে বাংলাদেশ আইনের ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতার আইনে ২৫-B এ-র ১(A) / ২৫-ডি ধারায় শাস্তির যোগ্য অপরাধ করিয়াছে।

যার বর্তমান বাজার মূল্য ১,৩৯,১৮,১২৫ (এক কোটি ৩৯ লক্ষ আঠারো হাজার একশত পচিশ টাকা)।

উক্ত স্বর্ণের বার গুলো আসল ও খাঁটি স্বর্ণ প্রতিটি স্বর্ণের বার ২৪ ক্যারেটের।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের পরে আটককৃত আসামিকে মঙ্গলবার দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular