আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নির্বাচন ঘিরে স্পষ্টতই আগ্রহ সৃষ্টি হয়েছে।
ভারতের গণমাধ্যম এনডিটিভির শিরোনামে বলেছে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বড় জয়ের পথে। একইভাবে এএনআই জানিয়েছে, ভোট গণনায় তারেক রহমানের নেতৃত্বের পক্ষেই জনমত স্পষ্ট। ভারতের দৈনিক দ্য হিন্দু লিখেছে, দুই দশক পর দলকে জয়ের পথে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। ডনের প্রতিবেদনে বলা হয়ছে, বড় জয়ের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতার বার্তা দিয়েছে দলটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্স মূল সংবাদে বিএনপির জয়ের বিষয়টি তুলে ধরেছে। দ্য গার্ডিয়ান করেছে, হাসিনার পতনের পর প্রথম নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে বিএনপি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং কাতারভিত্তিক আল জাজিরাও ফলাফলকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।




