ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশবীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদা শেষে শেষকৃত্য সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদা শেষে শেষকৃত্য সম্পন্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর)জিতেন্দ্র চন্দ্র রায় (৭৬) নামে এক বীর মুক্তিযোদ্ধা বার্ধক্যজনিত কারণে তার নিজ বাড়িতে মারা গেছেন।

উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রাম নামক এলাকায় তার বাড়ি। ওইদিন বিকালে বীর মুক্তিযোদ্ধার নিজ বাড়ির উঠানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করা হয়। পরে বাড়ির পাশে লক্ষীথান শ্মশানে তার শেষকৃত্য (দাহ)সম্পন্ন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে,দুই মেয়ে সন্তানসহ অসংখ্য গুণোগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular