নিউজ ডেস্ক : সম্প্রতি বৃহত্তর ময়মনসিংহ লেখক–সাংবাদিক ফাউন্ডেশন (রেজি. নং এস-১১৪০৮) মতিঝিল সেনাকল্যাণ ভবনে অনুষ্ঠিত আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজনে তার ২০২৬–২০২৮ সালের দ্বিবার্ষিক কার্যনির্বাহী ৩৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল।
৮ ডিসেম্বর ২০২৫, নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সংগঠনের সভাপতি লায়ন হামিদুল আলম সখা। নতুন কমিটি গঠন ও কবিতা পাঠের আসর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন হামিদুল আলম সখা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক লতিফুল বারী হামীম।
সভাপতি হিসেবে লায়ন হামিদুল আলম সখা এবং সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিক লতিফুল বারী হামীমকে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।
অনুষ্ঠানে নির্বাহী সভাপতি চৌধুরী নূরুল হুদা ও অন্যান্য সংগঠনের বিশিষ্ট্য সদস্যরা বক্তব্য রাখেন। আলোচনায় অংশ গ্রহন করেন বিশিষ্ট গবেষক ড. হালিম দাদ খান, বিশিষ্ট ছড়াকার আনজীর লিটন, বিশিষ্ট লোক গবেষক আহমেদ ফখরুদ্দীন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কবি চৌধুরী নূরুল হুদা, বিশিষ্ট সংগঠক সংগঠনের বর্তমান কোষাধ্যক্ষ মোঃ জহিরুল আলম নিউটন, সংগঠনের সহ সাধারণ সম্পাদক অধ্যাপক নাজিম উদ্দিন তালুকদার,বিশিষ্ট কলামিস্ট সৈয়দ শাকিল আহাদ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহযোদ্ধা একাত্তর এর সভাপতি খান নজরুল ইসলাম হান্নান।
প্রস্তাব অনুযায়ী ময়মনসিংহ ক্রিড়া ও সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মানুষ মুকুল নিকেতন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ প্রায়ত আমির হোসেন চৌধুরী রতন( রতনদা),প্রয়াত অধ্যাপক সামদানী কোরায়সী ও প্রয়াত অধ্যাপক যতীন সরকার এর নামে স্মারকগ্রন্থ প্রকাশ করার সিদ্ধান্ত গৃহিত হয়।
নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি (৩৭ সদস্য)
সভাপতি: লায়ন হামিদুল আলম সখা
নির্বাহী সভাপতি: চৌধুরী নূরুল হুদা
সহ-সভাপতি: ড. আব্দুর রশীদ
সহ-সভাপতি: মফিদা আকবর
সাধারণ সম্পাদক: লতিফুল বারী হামীম
সহ-সাধারণ সম্পাদক: অধ্যাপক নাজিম উদ্দিন তালুকদার
সহ-সাধারণ সম্পাদক: সুবোধ চন্দ্র ভৌমিক
কোষাধ্যক্ষ: মোঃ জহিরুল আলম নিউটন
নির্বাহী সদস্যগণ: ড. হালিমদাদ খান, মাহমুদ কামাল, ড. শামীম আরা, আচার্য সুবোধ শাস্ত্রী, আহমেদ ফখরুদ্দীন, সৌরভ জাহাঙ্গীর, আনজীর লিটন, সেলিম মাহমুদ, সরকার জসীম, জাহাঙ্গীর আলম জাহান, ড. আবুল কালাম আজাদ, নাদেজদা ফাতেমা শিখা, সৈয়দ সারোয়ার জাহান পিপুল, স্বপন পাল, রত্না সরকার, হাদিউল ইসলাম, আনোয়ারুল ইসলাম খন্দকার, ইফতেখার হালিম, রফিকুল ইসলাম আধার, মোস্তাফিজুল হক, মান্নান ফরিদী, সুব্রত শেখর ভক্ত, মোঃ রেজাউল কারীম, সৈয়দ শাকিল আহাদ, সুবীর বসাক, সৈয়দ শফীক সিংহী, জাফর সাদিক, মাহফুজুর রহমান ভূঁইয়া ও প্রদ্যোত কুমার দাস।
সভাপতি নবগঠিত কমিটির সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সভার কাজ সমাপ্ত ঘোষণা করেন।
ঢাকানিউজ২৪/মহফ



