ঢাকা  মঙ্গলবার, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডবোনের ছেলের সঙ্গে তৃতীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন

বোনের ছেলের সঙ্গে তৃতীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন

সংগীত ও সংস্কৃতি ডেস্ক: ইদকে সামনে রেখে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। ভাগ্নে রাজিত-এর সুরে তারই সাথে গাইলেন নতুন একটি ডুয়েট গান, যার শিরোনাম ‘ছোট ছোট স্বপ্ন’।

সাবিনা ইয়াসমিনের মেজ বোন ষাট দশকের জনপ্রিয় শিল্পী ফওজিয়া ইয়াসমিনের ছেলে রাজিত একাধারে সরোদ শিল্পী, সুরকার ও গায়ক। পারিবারিক এই সংগীত ঐতিহ্যের ধারাবাহিকতায় আবারও একসঙ্গে কাজ করলেন খালা-ভাগ্নে।এটি তাদের তৃতীয় ডুয়েট।

এর আগে ২০২০ সালে ‘জোছনা ঢলে’ এবং ২০২৩ সালে ‘তুমি ছুঁয়ে দিলে’ প্রকাশ পেয়েছিল। দীর্ঘ তিন বছর পর নতুন এই গানটি নিয়ে আবারও একত্র হলেন তারা।

গানটি প্রসঙ্গে রাজিত জানান, সাবিনা ইয়াসমিনের সঙ্গে অন্তত একটি ডুয়েট করার স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্ন ছাড়িয়ে তিনি এখন তিনটি গানে একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন যা তার কাছে পরম প্রাপ্তি।

তিনি আরও জানান, ২০০৩ সাল থেকে অস্ট্রেলিয়ায় স্থায়ী হলেও দেশে এসে এমন কিংবদন্তির সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া তার জন্য সৌভাগ্যের।

‘ছোট ছোট স্বপ্ন’ গানটির কথা লিখেছেন সোমা তাহেরা চৌধুরী। সংগীতায়োজন করেছেন সজীব দাস। মিউজিক ভিডিওর গল্প লিখেছেন সাফিকা এবং পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত।

ভিডিওতে মডেল হয়েছেন সাজ্জাদ ও অপ্সরা। গানটির অডিও রেকর্ডিং সম্পন্ন হয় ১৪ ডিসেম্বর ২০২৫ এবং মিউজিক ভিডিওর শুটিং শেষ হয় ১৮ ডিসেম্বর। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গানটি প্রকাশ পাবে THK Music লেবেল থেকে।

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular