ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedব্রাহ্মণবাড়িয়ায় জরিমানার টাকা না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় জরিমানার টাকা না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ 
ব্রাহ্মণবাড়িয়ায় শালিসে ধার্যকরা জরিমানার টাকা না দেওয়া কে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মধ্যে তিন ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। 
সোমবার ১৪ এপ্রিল সকাল থেকে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের খাল পাড় ও পীরবাড়ি এলাকার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় তিন ঘন্টা ব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করা হয়। 
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২০ রমজান লুডু খেলা নিয়ে বিরামপুর বাজারে ওই গ্রামের পীরবাড়ি এলাকার জুয়েলের সাথে খালপাড় এলাকার হাদিস মিয়ার সাথে ঝগড়া হয়। এতে জুয়েল আহত হয়। পরে বিষয়টি স্থানীয় ব্যক্তিবর্গরা শালিসের মাধ্যমে সমাধান করে। শালিসের সিদ্ধান্ত অনুযায়ী গত ১০ এপ্রিল হাদিস মিয়া জরিমানার এক লক্ষ ২০ হাজার টাকা জুয়েল কে দেওয়ার কথা। তবে তা না দেওয়ায় রবিবার রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা হয়। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে সোমবার সকালে পীরবাড়ি এলাকার পক্ষে হুমায়ুনের নেতৃত্বে এবং খালপাড়ের পক্ষের আনিছ মেম্বার ও সাচ্ছু মিয়ার নেতৃত্বে দুটি পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং বৃষ্টির মত ইটপাটকেল ছুঁড়া হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত ও বেশ কয়েকটি বাড়িঘর- দোকানপাটে ভাংচুর চালানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular