ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতব্রাহ্মণবাড়িয়ায় দুই ব্যবসায়িকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ব্যবসায়িকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ভোক্তা অধিকারের অভিযানে দুই চাউল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী পৌর এলাকার আনন্দ বাজারে অভিযান পরিচালনা করে দুই ব্যবসায়িকে ১২ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা সহকারি খাদ্য নিয়ন্ত্রক সরোয়ার আমিন, খাদ্য পরিদর্শক রামিম পাঠান ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক এস. এম. শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন। অভিযান কালে কয়েক ব্যবসায়িকে সর্তকও করা হয়।

এ ব্যাপারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী সাংবাদিকদেরকে জানান, মজুদেও হিসাব না থাকায় ও ক্রয়মূলের রশিদ না থাকায় দুই চাউল ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইতিপূর্বে কয়েকটি অবৈধ চালকলে অভিযান চালানো হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে অভিযানে নেমেছে টাস্কফোর্স। প্রাথমিকভাবে সতর্কতা হিসেবে অল্প জরিমানা করা হয়েছে। পরবর্তীতে মজুদ আইনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular