ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকভারতে হাসপাতালের আইসিইউতে আগুন, ১০ জনের মৃত্যু

ভারতে হাসপাতালের আইসিইউতে আগুন, ১০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। সোমবার রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে এ ঘটনা ঘটে। আগুনে ১০ রোগীর মৃত্যু হয়েছে।

এছাড়া হাসপাতালটির ১১ জন কর্মী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক। এসসিবি রাজ্য পরিচালিত একটি হাসপাতাল। খবর-এনডিপি

আগুনের খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।

অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের আইসিইউতে ২৩ জন রোগী ছিলেন। তাদের নিরাপদে সরানোর সময় ১০ জনের মৃত্যু হয়।

মোহনচরণ মাঝি জানান, চিকিৎসা কর্মী ও নিরাপত্তা সদস্যরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের উদ্ধার করার চেষ্টা করেছেন। এ সময় তারা নিজেরাও আহত হয়েছেন।

আগুনে নিহতদের পরিবারকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular