ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকঅম্বানি-আদানির মিডিয়া গোষ্ঠী ‘গোপনীয়তা আইন’ চ্যালেঞ্জ

অম্বানি-আদানির মিডিয়া গোষ্ঠী ‘গোপনীয়তা আইন’ চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক: ভারতে ২১টি সংবাদমাধ্যম, যার মধ্যে অম্বানি ও আদানির মালিকানাধীন কোম্পানিগুলোও রয়েছে, মোদী সরকারের গোপনীয়তা আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে।

অভিযোগ, নতুন ‘ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট’ সাংবাদিকতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করবে এবং গোপন সূত্র ফাঁসের ঝুঁকি বাড়াবে।

আইনটি যেমন সামাজিক যোগাযোগমাধ্যমের মতো অনলাইন সেবা ব্যবহারকারীদের সম্মতি বাধ্যতামূলক করে, তেমন সাংবাদিকদের ক্ষেত্রেও সেই বাধ্যতা আরোপ করছে বলে প্রকাশকরা জানাচ্ছে।

ডিএনপিএ বলছে, রিপোর্টারকে যদি তদন্তের বিষয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্মতি নিতে বাধ্য করা হয়, তবে তারা প্রমাণ নষ্ট বা সাক্ষীকে ভয় দেখাতে পারে।

অন্যদিকে ব্যক্তি ইচ্ছামতো তার ডেটা মুছে ফেলার দাবি জানাতে পারবে, ফলে প্রকাশিত প্রতিবেদন বাতিল বা ব্যাপক পরিবর্তনের ঝুঁকি তৈরি হবে। আইনে প্রযুক্তি ও সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মের জন্য সর্বোচ্চ ২৭ মিলিয়ন ডলার জরিমানা থাকলেও সাংবাদিকদের জন্য কোনো ছাড় নেই।

ডিএনপিএর দায়েরকৃত পিটিশনে উল্লেখ রয়েছে, এম্বানির নেটওয়ার্ক18, আদানির এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়ার Times Internetসহ মোট ২১টি বড় প্রকাশনী এই আইনের বিরোধিতা করছে।

৬ অক্টোবর দায়ের হওয়া এই মামলা আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) শুনানির জন্য নির্ধারিত হয়েছে।-

যদিও মোদী সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী বলে দাবি করেছে, সমালোচকরা বলছেন এই আইনে সাংবাদিক কার্যক্রমে ব্যাপক হুমকি দেখা দিচ্ছে।  সূত্র: রয়টার্স

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular