ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী জানুয়ারী ২০২৫ থেকে ফেব্রুয়ারী ২০২৫ মাসব্যাপি তারুণের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে নানা জনসম্পৃক্তিমূলক ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, তিনি যোগদানের পরপরই মাসব্যাপি তারুণের উৎসব-২০২৫ উদযাপনের লক্ষ্যে নানান কর্মসূচি গ্রহণ করেছেন। তা হল ভালুকা উপজেলায় ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, ভলিবল টুর্নামেন্ট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, একটি কাবাডি ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি কর্মসূচি জানুয়ারি-ফেব্রুয়ারি মাসব্যাপি চলমান থাকবে।
প্রত্যেকটি কর্মসূচিতে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।



