ঢাকা  সোমবার, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত

ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত

নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরবে চট্টগ্রামগামী ঢাকা মেইল-২ (ডাউন) এর একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা সঙ্গে সিলেট ও চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দিবগত রাতে ভৈরব বাজার জংশন থেকে ১৫০ মিটার দূর এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ভৈরব বাজার জংশন থেকে ছেড়ে যাওয়ার সময় ট্রেনটি কিছু দূর এগোলে ইঞ্জিনের পর চতুর্থ কোচের বগি লাইন থেকে পড়ে যায়। ফলে ওই স্টেশনের আপ-ডাউন লাইন বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে রাত ৩টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, সকাল ৭টার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন থেকে রিলিফ ট্রেন এলেও এখনো শুরু হয়নি উদ্ধার কাজ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular