ঢাকা  বৃহস্পতিবার, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিভোক্তার কষ্ট লাঘবে পণ্যের দাম বাড়তে দেয়া হবে না : উপদেষ্টা

ভোক্তার কষ্ট লাঘবে পণ্যের দাম বাড়তে দেয়া হবে না : উপদেষ্টা

নিউজ ডেস্ক : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভোক্তার কষ্ট লাঘবে চাল, ডাল ছোলাসহ অত্যাবশ্যকীয় কোনো পণ্যের দাম বাড়তে দেয়া হবে না।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রমজান সামনে রেখে ছোলা এবং তেল আমদানি করার অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান ড. সালেহউদ্দিন। তিনি বলেন, এরপর খেজুরও আমদানি করা হবে।

উপদেষ্টা বলেন, চাল-ডাল ছোলাসহ অত্যাবশ্যকীয় কোনো পণ্যের দাম বাড়তে দেয়া যাবে না, যাতে মানুষের কষ্ট হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular