ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিভোজ্যতল ও মসুর ডাল কিনবে সরকার

ভোজ্যতল ও মসুর ডাল কিনবে সরকার

নিউজ ডেস্ক:   সরকার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য দেশীয় উৎস থেকে ১০ হাজার টন মসুর ডাল এবং এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারের ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, উল্লেখিত পরিমাণে মসুর ডাল ও সয়াবিন তেল কিনতে সরকারের ব্যয় হবে ২৮৪ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে ১৮৯ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা দিয়ে সয়াবিন তেল কেনা হবে। এছাড়া ৯৫ কোটি ৪০ লাখ টাকা দিয়ে কেনা হবে মসুর ডাল।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে শেখ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ থেকে মসুর ডাল এবং সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular