ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখোলা কলামমধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো একটি ফাঁদ: জো কেন্ট

মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো একটি ফাঁদ: জো কেন্ট

মাহমুদ মীর

যুক্তরাষ্ট্রের শীর্ষ সন্ত্রাসবিরোধী কর্মকর্তা জো কেন্টের দাবি, ইরানকে ঘিরে হুমকির বিষয়ে ট্রাম্পকে ভুল বোঝানো হয়েছে। তিনি এর জন্য কিছু গণমাধ্যম, ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তা ও লবিস্টদের দায়ী করেছেন, যাঁরা ট্রাম্পকে তাঁর ‘আমেরিকা ফার্স্ট’ নীতি থেকে সরে আসতে প্রভাবিত করেছেন।

জো কেন্ট ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের বিরোধিতা করে পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার খুদে ব্লগ লেখার সাইট এক্সে তাঁর পদত্যাগপত্রের একটি প্রতিলিপি প্রকাশ করেছেন।

জো কেন্ট জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রের পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। এটি একটি মার্কিন সংস্থা, যা সন্ত্রাসবিরোধী গোয়েন্দা তথ্য সমন্বয় ও বিশ্লেষণের দায়িত্বে নিয়োজিত।

কেন্টের পদত্যাগের ঘটনাটি ইরানে ট্রাম্প প্রশাসনের চালানো যুদ্ধের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে উচ্চপর্যায়ের কোনো ব্যক্তির প্রতিবাদ।

এক্স পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে কেন্ট লিখেছেন, ‘ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে সমর্থন জানাতে আমার বিবেক সাড়া দিচ্ছে না।’

কেন্ট আরও লিখেছেন, ‘ইরান আমাদের দেশের জন্য কোনো আসন্ন হুমকি তৈরি করেনি। এটা স্পষ্ট, ইসরায়েল ও তাদের প্রভাবশালী মার্কিন লবিস্টদের কাছ থেকে আসা চাপের কারণে আমরা এই যুদ্ধ শুরু করেছি।’

৪৫ বছর বয়সী জো কেন্ট অতীতে উগ্র ডানপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সমালোচনার মুখোমুখি হয়েছেন।

কেন্ট ইউএস আর্মি স্পেশাল ফোর্সেসের সাবেক সদস্য। কেন্ট ১১টি যুদ্ধাভিযানে অংশ নিয়েছেন।

কেন্টের প্রথম স্ত্রী শনন কেন্ট মার্কিন নৌবাহিনীর ক্রিপ্টোলজিক টেকনিশিয়ান ছিলেন। ২০১৯ সালে সিরিয়ায় এক আত্মঘাতী বিস্ফোরণে তিনি নিহত হন।

কেন্ট জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রের প্রধান হিসেবে আট মাসের কম সময় দায়িত্বে ছিলেন। গত বছরের জুলাইয়ে সিনেট ৫২–৪৪ ভোটে তাঁকে অনুমোদন দেয়। তিনি শুধু রিপাবলিকানদের কাছ থেকে সমর্থন পেয়েছিলেন।

সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর কেন্ট যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএতে আধা সামরিক কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। পরে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়।

কেন্ট ২০২২ ও ২০২৪ সালে দুবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ওয়াশিংটনের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচন করেছিলেন। তবে তিনি দুবারই মধ্যপন্থী ডেমোক্র্যাট মেরি গ্লুয়েসেনকাম্প পেরেজের কাছে পরাজিত হন।

ডোনাল্ড ট্রাম্প দুই নির্বাচনেই কেন্টকে সমর্থন করেছিলেন। কেন্টের বিরুদ্ধে নানা সমালোচনা ছিল। এর মধ্যে একটি হলো, তিনি উগ্র ডানপন্থী গোষ্ঠী প্রাউড বয়েজের এক সদস্যকে পরামর্শক ফি দিয়েছিলেন।

কেন্ট জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রের প্রধান হিসেবে আট মাসের কম সময় দায়িত্বে ছিলেন। গত বছরের জুলাইয়ে সিনেট ৫২–৪৪ ভোটে তাঁকে অনুমোদন দেয়। তিনি শুধু রিপাবলিকানদের কাছ থেকে সমর্থন পেয়েছিলেন।

জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসী গ্যাবার্ড ট্রাম্প প্রশাসনে কাজ করার সময় কেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন।

কেন্টের দাবি, ইরানকে ঘিরে হুমকির বিষয়ে ট্রাম্পকে ভুল বোঝানো হয়েছে। তিনি এর জন্য কিছু গণমাধ্যম, ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তা ও লবিস্টদের দায়ী করেছেন, যাঁরা ট্রাম্পকে তাঁর ‘আমেরিকা ফার্স্ট’ নীতি থেকে সরে আসতে প্রভাবিত করেছেন।

জুলাইয়ে কেন্টের নিয়োগ নিশ্চিত হওয়ার পর শুরুতেই তাঁকে অভিনন্দন জানান গ্যাবার্ড। তিনি কেন্টকে একজন ‘দেশপ্রেমিক’ হিসেবে উল্লেখ করেন এবং তাঁর যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

তুলসী লিখেছিলেন, ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক যুদ্ধক্ষেত্রগুলোয় কাজ করার অভিজ্ঞতা তাঁকে ইসলামপন্থী সন্ত্রাসবাদের স্থায়ী ও পরিবর্তনশীল হুমকি সম্পর্কে গভীর ও বাস্তবসম্মত ধারণা দিয়েছে।’

গ্যাবার্ড, কেন্ট ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ট্রাম্প প্রশাসনের এমন একটি অংশ হিসেবে বিবেচনা করা হয়, যাঁরা বিদেশে মার্কিন সামরিক হস্তক্ষেপ নিয়ে তুলনামূলকভাবে বেশি সংশয়ী।

গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানে হামলার বিষয়ে ‘সম্ভবত কম উৎসাহী’ ছিলেন। তবে তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আমাদের মধ্যে বোঝাপড়া খুব ভালো।’

তুলসী গ্যাবার্ড গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলেও কেন্টের পদত্যাগের বিষয়ে কিছু বলেননি। তিনি ইরানে ট্রাম্পের অভিযানের প্রতি সমর্থন জানান।

তুলসী লিখেছেন, ‘মার্কিন জনগণ ডোনাল্ড ট্রাম্পকে আমাদের প্রেসিডেন্ট ও কমান্ডার–ইন–চিফ হিসেবে বিপুল সমর্থন দিয়ে নির্বাচিত করেছেন।’

তুলসী আরও বলেন, ‘আমাদের কমান্ডার–ইন–চিফ হিসেবে কোনটি আসন্ন হুমকি এবং কোনটি নয়, তা নির্ধারণের দায়িত্ব তাঁরই।’

এক সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে অভিজ্ঞতার আলোকে জো কেন্ট বলেন, মধ্যপ্রাচ্যে আরেকটি বড় যুদ্ধের ঝুঁকি তাঁকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে।

পদত্যাগপত্রে কেন্ট উল্লেখ করেন, ট্রাম্প তাঁর আগের তিনটি নির্বাচনী প্রচারে যে পররাষ্ট্রনীতি তুলে ধরেছিলেন, তিনি সেটিকেই সমর্থন করতেন।

কেন্ট স্মরণ করিয়ে দেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ‘অন্তহীন যুদ্ধ’ থেকে দূরে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

কেন্ট লিখেছেন, ‘২০২৫ সালের জুন নাগাদ আপনারা বুঝে গেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো একটি ফাঁদ। এ যুদ্ধ যুক্তরাষ্ট্র থেকে দেশপ্রেমিকদের মূল্যবান জীবন কেড়ে নেয় এবং দেশের সম্পদ ও সমৃদ্ধি নষ্ট করে।’

কেন্ট আরও বলেন, মানুষকে মিথ্যা বলে বিশ্বাস করানো হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের জন্য একটি আসন্ন হুমকি। এখনই হামলা করলে দ্রুত জয়ের সমূহ সম্ভাবনা আছে।

কেন্টের মতে, ‘একই কৌশল ব্যবহার করে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরাক যুদ্ধে জড়িয়েছিল। এতে আমাদের দেশের অসংখ্য নারী ও পুরুষের প্রাণহানি হয়েছে।’

কেন্ট বলেন, ‘আমরা এই ভুল আর করতে পারি না।’

কেন্ট সিরিয়ায় মার্কিন সামরিক অভিযান চলাকালে তাঁর স্ত্রী শনন নিহত হওয়ার ঘটনাটিকে উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।

ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক পল কুইর্ক বলেন, কেন্টের পদত্যাগের মধ্য দিয়ে বোঝা যায়, কীভাবে ‘সরকারের প্রাসঙ্গিক সামরিক, গোয়েন্দা ও পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞদের পরামর্শকে পাশ কাটিয়ে’ ট্রাম্পের কর্মকাণ্ড চলে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular