নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে, সামরিক অস্ত্রের মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার বি-৫২ বোমারু যুদ্ধবিমান। আন্তর্জাতিক বার্তাসঙস্থা এএফপি জানায় যুক্তরাষ্ট্রের এসব অস্ত্র ও সেনা মোতায়েন ইরানকে সতর্ক করার অংশ।
ইরান ও তার মিত্রদেশ অথবা ইরানের বদলে অন্য কোনো দেশ যদি মার্কিন সেনা বা এই অঞ্চলকে হামলার লক্ষ্যবস্তু করে, তাহলে যুক্তরাষ্ট্র নিজেদের জনগণকে সুরক্ষিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে এক বিবৃতিতে জানায় পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার। গত মাসে ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী থাড দেয় যুক্তরাষ্ট্র।
আগামী মাসগুলোয় নতুন বাহিনী এসে পৌঁছানো শুরু করবে বলেও জানায় যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা রাইডার।
গত ২৬ অক্টোবর ইসরায়েল ইরানে হামলা চালায়। এ বছর এপ্রিল ও অক্টোবর মাসে ইরান ইসরায়েলে দুটি বড় ধরনের হামলা চালিয়েছে। ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পর্যবেক্ষকমহল।
মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও অস্ত্র মোতায়েনের ঘোষণা যুক্তরাষ্ট্রের
RELATED ARTICLES



