ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সাধারণ সম্পাদক জি কিবরিয়া

ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সাধারণ সম্পাদক জি কিবরিয়া

নিউজ ডেস্ক: ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ম. হামিদুল হক মানিক (দৈনিক দিনকাল) ও সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম কিবরিয়া (এনটিভি)।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও সম্মেলন ২৭-২৮ শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট সাংবাদিক এড. আফজাল এইচ খান এই কমিটি ঘোষণা করেন। আগামী ২০২৭-২০২৮ সেশনের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।

সমিতির সিনিয়র সহ-সভাপতি সৌরভ জাহাঙ্গীর (দৈনিক বাংলা) ও সহ-সভাপতি হয়েছেন গালীব হাসান (সরাসরি),যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (যুগান্তর), সহ-সাধারণ সম্পাদক কবির আহমেদ খান (বাসস), সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান (দৈনিক জনতা), কোষাধ্যক্ষ বাজিত হোসেন (বায়জিদ)(বাংলাদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক আনোয়ারুল কাইয়ুম কাজল (একুশে টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ ফরিদ (দৈনিক বর্তমান ভারত), ক্রীড়া সম্পাদক আকতার হোসেন (এদিন), সাংস্কৃতিক সম্পাদক নঈম মাশরেকী (জনপ্রশাসন), নির্বাহী সদস্য মাহমুদ হাসান কালের কণ্ঠ, লতিফুল বারী হামিম (ঢাকা নিউজ২৪), গোলাম সাহানী (সরাসরি), মাশরুর জামান রনি (চ্যানেল আই), মোশাররফ হোসেন, শামসুর রহমান (শামস) (ঠিকানা নিউজ), খাদেমুল ইসলাম (বাংলা নিউজ), খান আমিন ও গোলাম মোস্তফা (আমার দেশ)।

এর আগে সকালে ময়মনসিংহ সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন মুক্তাগাছার সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ঈশ্বরগঞ্জের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, গফরগাঁও এর সংসদ সদস্য আকতারুজ্জামান বাচ্চু, ফুলবাড়িয়ার সংসদ সদস্য কামরুল হাসান মিলন ও ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক এমরান সালেহ প্রিন্স।

এ সময় বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি টাঙ্গালের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, কিশোরগঞ্জের সভাপতি এরফানুল হক নাহিদ, নেত্রকোনার সভাপতি রফিক মোহাম্মদসহ ময়মনসিংহ সাবাদিক সমিতির সদস্যবৃন্দ।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular