ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমাদারগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

মাদারগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

জামালপুরের মাদারগঞ্জে কার্টুন দেখানোর কথা বলে ৬ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে শাহীন কুলি (৪০) নামে এক প্রতিবেশীর বিরুদ্ধে।

গত শুক্রবার (২৯ আগষ্ট) উপজেলার সিধুলী ইউনিয়নের লোটাবর চকপাড়া এলাকায় ঘটনাটি ঘটলেও একদিন পর শনিবার রাতে বিষয়টি প্রকাশ প্রায়। শাহীন কুলি ওই এলাকার জালাল কুলির ছেলে।

শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় রাতেই জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির বাবা জানান, শুক্রবার বিকেলে তার শিশু মেয়েসহ আরেক শিশুকে অভিযুক্ত শাহীন কার্টুন দেখানোর কথা বলে ঘরে ডেকে নেয়। পরে অপর মেয়েটি দৌড়ে চলে আসলেও তার মেয়ে আসতে পারেনি। এরপর শাহীন শিশুটিকে ধর্ষণ চেষ্টা চালায়। এরপর শিশুটি বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর তার আচরণ অস্বাভাবিক হলে তাকে বলা হলে সে সব ঘটনা মায়ের কাছে খুলে বলেন। এ ধরনের নেক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। খোঁজ নিয়ে জানা গেছে, এর আগেও অভিযুক্ত শাহীনের বিরুদ্ধে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সে ঘটনায় মামলা হয় ও গ্রেপ্তার হয়ে কারাভোগও করে শাহীন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে। অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular