ঢাকা  শনিবার, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়মামলা থাকলেও শিরীন শারমিন চৌধুরী পাসপোর্ট করাতে পারবেন

মামলা থাকলেও শিরীন শারমিন চৌধুরী পাসপোর্ট করাতে পারবেন

নিউজ ডেস্ক: আত্মগোপনে থেকে পাসপোর্টের জন্য আবেদন করেছেন সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গত ১০ অক্টোবর ঘরে বসেই আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকা সাবেক এ স্পিকার গত ৩ অক্টোবর তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনসহ ঢাকার আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে সাধারণ ই-পাসপোর্ট পেতে আবেদন করেন। গত ১০ অক্টোবর তাদের আঙুলের ছাপ ও চোখের আইরিশের ছবি দেওয়ার তারিখ ছিল, যা তারা ঘরে বসেই দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, রংপুরে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মুসলিম উদ্দিন (৩৮) নিহতের ঘটনায় করা হত্যা মামলার আসামি শিরীন শারমিন চৌধুরী।

পাসপোর্টের আবেদন করার বিষয়ে ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক মো. ইসমাইল হোসেন বলেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার আছে। বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এ এই অধিকার দেওয়া আছে।

পাসপোর্টের আবেদনে স্থায়ী ঠিকানা হিসেবে শিরীন শারমিন ও তার স্বামী ইশতিয়াক হোসাইন উল্লেখ করেছেন রাজধানীর ধানমন্ডির ১৬ নম্বর সড়কের একটি বাসার ৪-ই ফ্ল্যাট। গত রোববার সেই বাসায় গিয়ে দুজনের একজনকেও পাওয়া যায়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ) মো. ফিরোজ সরকার বলেন, শারীরিকভাবে অক্ষম ও ঘরের বাইরে বের হলে তার প্রাণ যাওয়ার হুমকি আছে এরকম কিছু বিষয় ছাড়া কেউই ঘরে বসে পাসপোর্টের জন্য আঙুলের ছাপ দিতে পারে না।

সাবেক এ স্পিকারের পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই এমনটা উল্লেখ করে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বলেন, সরকারি দায়িত্বে যত দিন ছিলেন, তত দিন তার লাল পাসপোর্ট (কূটনৈতিক) ছিল। এখন তার সাধারণ পাসপোর্ট হবে এটা স্বাভাবিক। মামলা থাকলেও পাসপোর্ট করা যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular