ঢাকা  শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতমায়ের ১৮ কোটি টাকার শেয়ার পেলেন বিমান ও পর্যটনমন্ত্রী

মায়ের ১৮ কোটি টাকার শেয়ার পেলেন বিমান ও পর্যটনমন্ত্রী

নিউজ ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত মুন্নু গ্রুপের তিন কোম্পানিতে প্রয়াত মায়ের নামে থাকা মোট ৩৮ লাখ ৪৪ হাজার ৩৪৪টি শেয়ার পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। উত্তরাধিকার সূত্রে পাওয়া ওই সব শেয়ারের বাজারমূল্য বর্তমানে ১৮ কোটি টাকার বেশি।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তিনটি পৃথকভাবে উল্লিখিত শেয়ার হস্তান্তর হওয়ার তথ্য প্রকাশ করেছে।

কোম্পানি তিনটির দেওয়া তথ্য অনুযায়ী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের মা এবং মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী হুরন নাহার রশিদ গত ১ মার্চ মারা যান। হুরন নাহার রশিদের মৃত্যুর পর তার হাতে থাকা মুন্নু অ্যাগ্রো, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ ও মুন্নু ফেব্রিকসের শেয়ার উত্তরাধিকার সূত্রে আফরোজা খানমের কাছে হস্তান্তর করা হয়।

প্রয়াত হুরন নাহার রশিদের কাছ থেকে মুন্নু অ্যাগ্রোর ৮৪ হাজার ২৪৭টি, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ১০ লাখ ৬৮ হাজার ৪০৯টি এবং মুন্নু ফেব্রিকসের ২৬ লাখ ৯১ হাজার ৬৮৮টি শেয়ার আফরোজা খানমের নামে হস্তান্তরিত হয়েছে। হুরন নাহার রশিদ ছিলেন মুন্নু গ্রুপের এ তিন কোম্পানির উদ্যোক্তা পরিচালক। তার অবর্তমানে তিনি তারই কন্যা ও বর্তমান বিএনপি সরকারের মন্ত্রী আফরোজা খানমকে উত্তরাধিকার মনোনীত করে যান। সেই হিসেবে তার মৃত্যুর পর এসব শেয়ার উত্তরাধিকারের কাছে হস্তান্তর করা হয়।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular