ঢাকা  সোমবার, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধমিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনার পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনার পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার

নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলীর সই করা আদেশে তাকে প্রত্যাহার করা হয়।

এই আদেশ শনিবার জারি করা হলেও আজ রোববার বিষয়টি সামনে আসে।

এতে বলা হয়েছে, ‘প্রশাসনিক কারণে’ জাহাঙ্গীর আলমকে ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনার দুই দিন পর এই পদক্ষেপ নেওয়া হলো।

পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে একদল লোক ওই কেন্দ্রে হামলা চালায়, স্থাপনাটিতে ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্র লুট করে।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জানান, এই ঘটনার সঙ্গে পুলিশের কোনো অবহেলা বা ব্যর্থতা ছিল কি না তা তারা খতিয়ে দেখছেন।

এর পরিপ্রেক্ষিতে ডিএমপি একটি তদন্ত কমিটি গঠন করে এবং এক দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়।

মিরপুর বিভাগের উপ-কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার শনিবার রাতে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular