ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedমিসাইল ফায়ারিংয়ের সফল মহড়া চালাল বিমানবাহিনী

মিসাইল ফায়ারিংয়ের সফল মহড়া চালাল বিমানবাহিনী

নিউজ ডেস্ক: বাংলাদেশ বিমানবাহিনী সফলভাবে ‘এফএম- ৯০ লাইভ মিসাইল’ ফায়ারিং মহড়া সম্পন্ন করেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) কক্সবাজারের নিদানিয়ায় অবস্থিত এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে (সিএডিএফআর) এ মহড়া চালানো হয়।

মহড়ায় উপস্থিত থেকে বিমানবাহিনীর ৩০১ স্যাম ইউনিটের পরিচালিত মিসাইল ফায়ারিং কার্যক্রম পরিদর্শন করেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানবাহিনীর প্রধান লাইভ মিসাইল ফায়ারিং কার্যক্রমের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং মহড়ার সফল কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন। সফলভাবে মহড়া সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতেও পেশাদারত্ব বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় বিমানবাহিনীর প্রধান বাংলাদেশ বিমানবাহিনীতে আধুনিক যুদ্ধবিমান ও উন্নত প্রযুক্তির সরঞ্জাম সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান। পাশাপাশি বাহিনীর সদস্যদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন তিনি।

আইএসপিআর আরও জানায়, মহড়া পরিদর্শনের সময় সহকারী বিমানবাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ), বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক, সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি, নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ এবং বিমান সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular