মাহমুদ মীর
বুর্জোয়া আর মৌলবাদীদের টর্নেডো বয়ে গেল। অহংকার আর মিথ্যাচারের ঝটকায় মূল্যবোধ হারিয়েছে মানুষ অনেক আগেই।

ডা: মনীষা চক্রবর্তী এই মূল্যবোধহীন সঙ্কটে বিভ্রান্ত মানুষের ভীড়ে ২২ হাজার মানুষের শুভেচ্ছা ও ভালোবাসা পেয়েছেন। যেখানে দুই ঘুর্ণিটানে মানুষ দুইদিকে আবর্তিত হচ্ছে, সেখানে এরা সম্মানিত করেছে একজন আজন্ম বিপ্লবী মানুষকে। এ মানুষের কাছে নগদ প্রাপ্তির আশা নেই। নির্বাচিত হবার আশাও নেই। তবু তিনি মানুষের কাছে পৌঁছে গেছেন, নানা সঙ্কটের মধ্যেও লড়ে গেছেন, পেয়েছেন মেহনতি মানুষের ২২ হাজারের বেশি ভোট।
এটাই তার অর্জন, পরম পাওয়া।




