ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়যারা নির্বাচনে বিশ্বাস করে না, তাদের নির্বাচন করার সুযোগ নেই

যারা নির্বাচনে বিশ্বাস করে না, তাদের নির্বাচন করার সুযোগ নেই

নিউজ ডেস্ক: কেউ কেই প্রশ্ন করেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবার ফিরবে কি না, কিন্তু বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নাই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে নাটোরের নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মীসভায় এ কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমীর বলেন, ‘যারা এদেশের মানুষকে ভালোবাসে না, সম্মান দেয় না, দেশের প্রতি ইঞ্চি মাটি আমানত- এ কথা যারা বিশ্বাস করে না, তাদের কপালে নির্বাচন নাই। আওয়ামী লীগ তিনটি নির্বাচন করেছে জুলুম করে। যারা নির্বাচনে বিশ্বাস করে না, তাদের আবার কিসের নির্বাচন? অতি জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচন দিয়ে যে যার যায়গায় ফিরে যাবেন আশা করি। নির্বাচনে জনগণ যাদের পছন্দ করবে তাদের ভোট দিয়ে নির্বাচিত করবে।

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular