ঢাকা  শনিবার, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিযুক্তরাজ্য থেকে দুটি কার্গোতে এলএনজি আমদানির সিদ্ধান্ত

যুক্তরাজ্য থেকে দুটি কার্গোতে এলএনজি আমদানির সিদ্ধান্ত

নিউজ ডেস্ক: দেশের জ্বালানি চাহিদা পূরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় যুক্তরাজ্য থেকে স্পট মার্কেট থেকে দুই কার্গো প্রাকৃতিক তরল গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে এক হাজার ৩৭৬ কোটি ৪৭ লাখ টাকা।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি আমদানি করবে সরকার। এতে মোট ব্যয় হবে এক হাজার ৩৭৬ কোটি ৪৭ লাখ ৩ হাজার ৬৮০ টাকা।

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়া অনুসরণ করে যুক্তরাজ্যের মের্সাস টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো (১-২ এপ্রিল ২০২৫ সময়ের জন্য ১৩ তম) এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৯৪ কোটি ৪৭ লাখ ৬৭২ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ)। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৪.৪৮ মার্কিন ডলার।

এছাড়া পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় যুক্তরাজ্যের মের্সাস টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকেই আরেক কার্গো (১২-১৩ এপ্রিল ২০২৫ সময়ের জন্য ১৪তম) এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৮২ কোটি ৩ হাজার ৮ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ)। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৪.২২ মার্কিন ডলার।

সভায় এলএনজি ছাড়াও চাল, মসুর ডাল ও রাইস ব্রান তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular