ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআলোকিত মুখযুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত প্রেস মিনিস্টারদের এবিসির শুভেচ্ছা

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত প্রেস মিনিস্টারদের এবিসির শুভেচ্ছা

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত দুই প্রেস মিনিস্টার জনাব গোলাম মোর্তজা ও জনাব আকবর হোসেনকে সংবর্ধনা দিয়েছে সরকারি ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং রেডিওগুলোর সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপকদের প্ল্যাটফর্ম- অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি)।

সোমবার এবিসি কার্যালয়ে নবনিযুক্ত প্রেস মিনিস্টারদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংবর্ধনা দেয়া হয়। নবনিযুক্ত প্রেস মিনিস্টারদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি) এর সভাপতি চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী ও মহাসচিব দেবাশীষ রঞ্জন সরকার।

ওয়াশিংটনের নবনিযুক্ত প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা তার বক্তব্যে বলেন, পতিত স্বৈরাচারের সময়ে সাংবাদিকরা যে পরিমান দূর্নীতি ও অপকর্মের সাথে জড়িয়েছেন তা বিগত ৫৩ বছরের সব রেকর্ড ভেঙে ফেলেছেন। আর সামাজিকভাবে সাংবাদিকদের এই বদনাম ঘোচাতে স্বপ্রণোদিত হয়ে সম্পদের বিবরণী জনসম্মুখে প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেছেন লন্ডনের নবনিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসেন।

সোমবার সন্ধ্যায় উপস্থাপকদের সংগঠন অল ব্রডকাস্টারস কমিউনিটি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। যে পরিমান সাংবাদিক স্বৈরাচার সরকারের সময় পালিয়েছে তা এ পেশার জন্যে লজ্জাকর বলে মনে করেন তিনি। বিগত সময়ে অপকর্মের জোয়ারে অনেক সাংবাদিক গা ভাসিয়ে দেননি বলেও জানান তিনি।  এসময়, সংবাদ উপস্থাপকদের সংবাদকর্মীর মর্যাদা দেয়া এখন সময়ের দাবি বলে জানান, লন্ডনের নবনিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসেন। বলেন, টেলিভিশন সাংবাদকর্মীদের ওয়েজবোর্ডের আওতায় আনার জন্য গণমাধ্যম সংস্কার কমিশনকে আরো জোড়ালো ভূমিকা রাখতে হবে। আগামী দিনে গণমানুষের কথা না বললে সংবাদ মাধ্যমগুলোর জন্য টিকে থাকা চ্যালেঞ্জ হয়ে যাবে বলেও জানান বক্তারা। সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন অল ব্রডকাস্টার কমিউনিটির সদস্যরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular