ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকযুদ্ধ বন্ধে মাসুদ পেজেশকিয়ানের তিন শর্ত

যুদ্ধ বন্ধে মাসুদ পেজেশকিয়ানের তিন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শেষ করতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনটি শর্ত দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই শর্তগুলো পূরণ হলে কেবল যুদ্ধ থামবে।

শর্তগুলো হলো:
প্রথমত, ইরানের সার্বভৌমত্ব ও ন্যায্য অধিকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে।

দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে গত সংঘাত ও হামলার জন্য ক্ষতিপূরণ দিতে হবে।

তৃতীয়ত, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন বা হামলা করা হবে না, সে বিষয়ে শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে।

তিনি আরও জানিয়েছেন, ইরান শান্তি ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক মহলে শান্তি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বর্তমানে আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরতি চুক্তি হলেও প্রকাশিত হয়নি।

copy sharing button

sharethis sharing button
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular