যুব গণফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভাঃ যুব গণফোরামের আহ্বায়ক অ্যাড. মো. নাজমুল ইসলাম-এর সভাপতিত্বে গণফোরাম-এর পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
যুব গণফোরামের সদস্য সচিব এশেক আলী আশিক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য সিনিয়র অ্যাডভোকেট এ. কে. এম. জগলুল হায়দার আফ্রিক, বীর মুক্তিযোদ্ধা তৌফিক এহসান, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন ইয়াজদানী, লতিফুল বারী হামীম,সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম,আইন সম্পাদক এড.শরীফুল ইসলাম সজল,সাংস্কৃতিক সম্পাদক এড.সানজিদ রহমান শুভ এবং যুব গণফোরামের যুগ্ম আহ্বায়ক ইঞ্জি.মিনহাজ-উল ইসলাম প্রিয়সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বর্তমান পরিস্থিতিতে যেকোনো সংকটে দেশের জনগণের পাশে দাড়াতে যুব গণফোরামের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান এবং সংগঠনকে গতিশীল করা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন।




