ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদরাওয়ার ভেটেরানস ডে উদযাপন

রাওয়ার ভেটেরানস ডে উদযাপন

রাওয়াতে ২২ নভেম্বর ভেটেরানস ডে (Veterans Day)পালিত হলো। ভেটেরানস ডে উৎযাপনের জন্য দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৮:৩০ ঘটিকায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলনের সময় বিউগলের সুরে রাওয়া আবেশিত হয়ে উঠে।

জাতীয় পতাকা উত্তোলন করেন রাওয়া চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ আবদুল হক, পিএসসি (অব.), রাওয়ার পতাকা উত্তোলন করেন রাওয়া সেক্রেটারি জেনারেল, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পতাকা উত্তোলন করেন তিন বাহিনীর জ্যেষ্ঠ সদস্যবৃন্দ। এরপর দেশ, জাতি ও সকলের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাওয়ার পেশ ইমাম। এসময় ভেটেরানগণ ছাড়াও রাওয়ার ইসি কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

সকাল ৮:৪৫ ঘটিকায় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণ ও তাদের পরিবারবর্গে অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ওয়াকাথান প্যারেড। এসময় পাইপ এবং ব্রাস ব্যান্ডের সুরের মুর্ছনায় ক্ষণিকের জন্য অতীত কর্মজীবনে ফিরে যান ভেটেরানগণ। ওয়াকাথান প্যারেড রাওয়া ভবন থেকে শুরু হয়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেইট পর্যন্ত ঘুরে পুনরায় রাওয়ায় এসে সমাপ্ত হয়।

সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় ভেটেরানদের জন্য দিনের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়। ভেটেরানদের উদ্দেশ্যে সূচনা বক্তব্য প্রদান করেন রাওয়ার সেক্রেটারি জেনারেল। বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং রাওয়া চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ আবদুল হক, পিএসসি (অব.)।

উক্ত অনুষ্ঠানে ১৮২ জন ভেটেরানসকে ক্রেস্ট, সনদ এবং উত্তরীয় প্রদান করা হয়। এরপর রাওয়ার নিজস্ব সঙ্গীত শিল্পীগণ সঙ্গীত পরিবেশন করেন। আমন্ত্রিত অতিথি, রাওয়ার সদস্যগণ ও তাদের পরিবারবর্গের জন্য আয়োজিত নৈশভোজের মধ্য দিয়ে ভেটেরানস ডে-২০২৫ এর পরিসমাপ্তি হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular