ঢাকা  শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধরাজধানীতে হোস্টেলের বাথরুম থেকে গলা কাটা মরদেহ উদ্ধার

রাজধানীতে হোস্টেলের বাথরুম থেকে গলা কাটা মরদেহ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীচরে একটি কর্মচারী হোস্টেলের বাথরুম থেকে ইয়াকুব আলী (২৫) নামে এক শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১টার দিকে কামরাঙ্গীচর লেকপাড় এলাকায় অবস্থিত ম্যাটাডোর গ্রুপের এমপ্লয়িজ হোস্টেলের বাথরুমে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নেওয়া প্রতিষ্ঠানের সহকারী ম্যানেজার বজলুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ইয়াকুবকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তবে কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান তিনি।

বজলুর রহমান বলেন, ‘নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে ঘটনাস্থলে যাওয়া হবে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা তদন্ত শেষে জানা যাবে।

নিহত ইয়াকুব আলী মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি কোম্পানির হোস্টেলে থাকতেন।

সংবাদ পেয়ে নিহতের বড় ভাই মো. আরফান হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেন।

তিনি দাবি করেন, তার ভাইকে গলা কেটে হত্যা করা হয়েছে। তিন ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular