নিউজ ডেস্ক : রাজধানীর রায়েরবাজার গণকবর এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ১১৪ জন শহীদের মরদেহ শনাক্তের জন্য আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল আসছে।
শনিবার সকালে রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন গিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বিশেষজ্ঞদের একটি দল আগামী ৫ ডিসেম্বর দেশে পৌঁছাবে এবং শহীদদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া ৭ ডিসেম্বর শুরু হবে। এখানে অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে। বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পূর্বে কথা বলেছিলেন — যদি নিহতদের পরিবারের সদস্যরা রাজি হন, তাহলে ডাক্তার ও ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে তাদের মরদেহ উত্তোলন করে পরিচয় শনাক্ত করা হবে।
সিআইডি ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের বিশেষজ্ঞ দল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। তাদের কাজের লক্ষ্য ডিএনএ পরীক্ষার মাধ্যমে শহীদদের পরিচয় ফিরিয়ে দেওয়া এবং তাদের মরদেহ পরিবারকে হস্তান্তর করা।
এই উদ্যোগকে শহীদ পরিবার ও জনগণের মধ্যে দীর্ঘদিনের দাবি বলা হচ্ছে; এটি নিহতদের মর্যাদা ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ঢাকানিউজ২৪/মহফ



