ঢাকা  শনিবার, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeদুর্ঘটনারাজশাহীতে বাজারে ঢুকে উল্টে গেল ট্রাক, নিহত ৪

রাজশাহীতে বাজারে ঢুকে উল্টে গেল ট্রাক, নিহত ৪

নিউজ ডেস্ক : রাজশাহীর পুঠিয়ায় বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে উল্টে গিয়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ওসি মোজ্জাম্মেল হক। তিনি জানান, রাজশাহী থেকে নাটোর যাওয়ার পথে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঝলমলিয়া কলাহাটে ঢুকে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজন মারা যান।

আহত দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। সেখান থেকে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে যায়।

তিনি বলেন, সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনার খবর পেয়ে পুঠিয়া ও নাটোর ফায়ার স্টেশনের ২টি ইউনিট উদ্ধার কাজ করে।

নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম (১৫), পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের প্রামানিক (৩৫), নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু (৪০), রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন (৬০)।

আর আহত হয়েছেন নাম রায়হান আলী (৪০) নামে একজন। তিনি পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের আব্দুল জলিল উদ্দিনের ছেলে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular