ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধরাজশাহীতে ১৭ দিন পর কিশোরের লাশ উদ্ধার, পাপ্পুসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে ১৭ দিন পর কিশোরের লাশ উদ্ধার, পাপ্পুসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে নিখোঁজের ১৭ দিন পর রেজোয়ান ইসলাম (১৬) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন নগরপাড়া এলাকার তালপুকুর মহল্লার একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রেজোয়ান ইসলাম নগরীর উপকণ্ঠে লিলি সিনেমা হল মোড় এলাকার রিকশাচালক বাবু ইসলামের ছেলে। 

এ বিষয়ে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গত ২৩ মার্চ রেজোয়ান ঠাকুরমারা এলাকা থেকে পূর্ব পরিচিত পাপ্পুসহ আরও চারজনকে নিয়ে অটোরিকশায় কাকনহাটে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

তিনি আরো বলেন, পরে রেজোয়ানের পরিবারের পক্ষ থেকে পরদিন দামকুড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে স্থানীয় পাপ্পুকে প্রধান আসামি এবং আরও চারজনকে অভিযুক্ত করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে, অটোরিকশা ও তার ব্যাটারির জন্য পরিকল্পিতভাবে হত্যা করা হয় রেজোয়ানকে। পরে অভিযুক্ত পাপ্পুর স্বীকারোক্তি অনুযায়ী তালপুকুর মহল্লার একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, মরদেহ উদ্ধারের পর ক্ষুব্ধ এলাকাবাসী মামলার প্রধান আসামি পাপ্পুর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রেজোয়ানের পরিবার এই নির্মম হত্যাকাণ্ডে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular