ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরাণীশংকৈলে ক্ষুদ্র নৃগোষ্ঠী ২৫ পরিবারের মাঝে গরু বিতরণ

রাণীশংকৈলে ক্ষুদ্র নৃগোষ্ঠী ২৫ পরিবারের মাঝে গরু বিতরণ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে বিনামূল্যে ২৫ টি বকনা গরু বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ অফিস চত্বরে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ বিতরণী অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা:অমল কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রূপম চন্দ্র মহন্ত, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. রমেন রায়, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. করিমুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি মাওলানা রজব আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular