ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকরাশিয়া-ইউক্রেন যুদ্ধ স্থায়ী অবসানে ত্রিপক্ষীয় আলোচনা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ স্থায়ী অবসানে ত্রিপক্ষীয় আলোচনা

নিউজ ডেস্ক:   ইউক্রেন যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন। মঙ্গলবার শুরু হওয়া দুই দিনের এই বৈঠক রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা।

দ্য গার্ডিয়ান জানায়, আলোচনায় যুদ্ধ বন্ধের পাশাপাশি রাশিয়া ও ইউরোপের মধ্যে দীর্ঘমেয়াদি নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। তবে রাশিয়ার দাবির মুখে ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা এবং ইউরোপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার লক্ষ্য শুধু যুদ্ধবিরতি নয়, বরং সংঘাতের স্থায়ী অবসান নিশ্চিত করা। এ জন্য ইউরোপকে আলোচনার টেবিলে রাখার প্রয়োজনীয়তার কথা বলেছেন তারা। আলোচনায় ন্যাটো-রাশিয়া কাউন্সিল পুনরুজ্জীবিত করা এবং সমঝোতার অংশ হিসেবে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নিরাপত্তা কাঠামোয় সংকট মোকাবিলায় নিয়মিত পরামর্শ, নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থা, সামরিক স্বচ্ছতা এবং উত্তেজনা কমাতে পারস্পরিক পদক্ষেপের কথা রয়েছে।

মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার বলেছেন, নতুন কাঠামো ইউক্রেন, রাশিয়া ও ইউরোপের মধ্যে নিরাপত্তা সম্পর্ক গড়ে তুলতে পারে। এতে কয়েক দশক, এমনকি কয়েক শতাব্দী ধরে শান্তি বজায় রাখার পরিবেশ তৈরি হতে পারে।

আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফও অংশ নিচ্ছেন। ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির গোয়েন্দাপ্রধান রুস্তেম উমেরভ। অন্যদিকে, রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। প্রথমবারের মতো রাশিয়ার প্রতিনিধি দলে কূটনীতিক সের্গেই রিয়াবকভকেও আলোচনায় রাখা হয়েছে।

রাশিয়া দীর্ঘদিন ধরে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। ২০২২ সালের সেপ্টেম্বরে অঞ্চল চারটি নিজেদের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিলেও সেগুলোর পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি মস্কো। পাশাপাশি ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা বন্ধ, সামরিক সক্ষমতায় সীমাবদ্ধতা আরোপ এবং রুশ ভাষা ও মস্কোপন্থি অর্থোডক্স চার্চের ওপর বিধিনিষেধ প্রত্যাহারের দাবি রয়েছে রাশিয়ার।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব দাবি প্রত্যাখ্যান করেছেন। তাঁর মতে, ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন। ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতিকে বৃহত্তর সমঝোতার প্রথম পদক্ষেপ হিসেবে দেখছে। অন্যদিকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, চূড়ান্ত সমঝোতায় ইউক্রেনের বর্তমান ভূখণ্ডের আকার কিছুটা পরিবর্তিত হতে পারে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular